ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে
×

ইসলামী ডেস্ক
প্রকাশ : ১০/৩/২০২১ ১২:০২:১৩ PM

নৌকা ডুবে তিউনিশিয়ায় ৩৯ অভিবাসীর মৃত্যু

৩৯ অভিবাসীর মৃত্যু হয়েছে তিউনিশিয়ার উপকূলীয় অঞ্চলে নৌকা ডুবে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ১৬৫ জনকে। গতকাল মঙ্গলবার (৯ মার্চ) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সি।

আরও পড়ুন:

 

সৌদি পবিত্র হজ ও ওমরাহ পালনে প্রণোদনা দেবে

 

 

এক বিবৃতিতে তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের সময় অভিবাসীবাহী দুটি নৌকা তিউনিশিয়া উপকূলে ডুবে যায়।

উদ্ধারকারীরা এখন পর্যন্ত ১২২ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। যাদের অধিকাংশই আফ্রিকা অঞ্চলের মানুষ। এছাড়া ওই এলাকায় থাকা মাছ ধরার নৌকাগুলো আরও ১৯ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

আরও অনেকে নিখোঁজ থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রেখেছে দেশটির কোস্টগার্ড। গত দুই মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে প্রায় চার হাজার অভিবাসী। এর মধ্যে তিউনিশিয়া দিয়েই ঢুকেছে এক হাজার।